
ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এবার
পার্লার ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করলেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন মৌসুমী। সেখানে বসেই এবার দেশে বিউটি পার্লার খুলেছেন এই চিত্রনায়িকা।
গুলশান ১-এর ৮ নম্বর রোডে ‘রুশ মেকওভার’ নামে একটি পার্লার দিয়েছেন মৌসুমী। তার অবর্তমানে পুত্রবধূ আয়েশা ও মেয়ে ফাইজা দেখভাল করেন পার্লারটি।
এ প্রসঙ্গে মৌসুমীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী বলেন, আমরা কোনো ঘোষণা দিয়ে পার্লারটি চালু করিনি। গত মাসে চালুর পর থেকেই বেশ ভালো চলছে পার্লারটি। নারীদের বিশ্বস্ততা অর্জন করেছে। আগামী দিনে আরও কয়েকটি শাখা করার ইচ্ছা রয়েছে মৌসুমীর।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে পা রাখেন মৌসুমী। প্রথম চলচ্চিত্রেই সবার নজর কাড়েন তিনি। ব্যক্তিগত জীবনে ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন এই নায়িকা। তাদের সংসারে ফারদিন ও ফাইজা নামে দুই ছেলে-মেয়ে রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,অর্থদন্ড...
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে...
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...