
মোঃ আবু হানিফ, শেরপুর : দীর্ঘ ২৯ বছর পর অবশেষে চালু হলো শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল। আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে এই টার্মিনাল থেকে।
শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান চতুর্থবারের মতো বাস চলাচল উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক তোফায়েল আহাম্মদ, জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, সদস্য সচিব আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলামসহ জেলার বাস-কোচ মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নের্তৃবৃন্দ।
পৌর কর্তৃপক্ষ জানায়, ১৯৯৫ সালে পৌরসভার উদ্যোগে আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য ভ‚মি অধিগ্রহণ করা হয়। মাটি ভরাটের দীর্ঘদিন পর ২০০৯ সালে করা হয় টার্মিনাল ভবন নির্মাণ।
পরপর আবারও ১০ বছর বিরতী দিয়ে ২০১৯ সালে শুরু করে বাকী কাজ সম্পন্ন করা হয় ২০২৩ সালে। এতদিন রাজনৈতিক নানা টানাপোড়েনে চালু করা সম্ভব হয়নি এই টার্মিনালটি। অবেশেষে জেলার বাস মালিক-শ্রমিকদের সাথে দফায় দফায় বৈঠক করে আজ শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনালটি থেকে বাস চলাচল শুরু করা সম্ভব হয়েছে।
আজ থেকে জেলার দূরপাল্লার সকল বাস-কোচ এখান থেকেই চলাচল করবে বলে জানা গেছে। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী বলেন, এটার্মিনাল থেকে বাস কোচ চলাচল করতে আমাদের দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
যাত্রীদের নিরাপত্তা আমরা সবসময় দৃষ্টি রাখবো। প্রশাসনকে সহযোগিতা করবো। এটার্মিনাল চালু হওয়ায় শহরের যানজটও কমে আসবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,অর্থদন্ড...
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে...
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...