
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবারখাওয়া প্রদেশে যাত্রীবাহী ভ্যানে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৯ জন।
বৃহস্পতিবার খাইবারপাখতুনখাওয়ার উপজাতি অধ্যুষিত এক এলাকায় বন্দুকধারীদের হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে প্রদেশের মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী জানিয়েছেন।
তিনি বলেছেন, কুররাম উপজাতীয় জেলায় বন্দুকধারীদের হামলায় তিন ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও এক শিশুও রয়েছে। সেখানে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে।
যাত্রীবাহী ভ্যানে বন্দুকধারীদের অতর্কিত হামলায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রদেশের এই কর্মকর্তা।
আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতীয় ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলমানদের মাঝে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে।
তবে যাত্রীবাহী ভ্যানে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। খাইবারপাখতুনখাওয়ার পারাচিনারের স্থানীয় বাসিন্দা জিয়ারাত হুসাইন টেলিফোনে রয়টার্সকে বলেছেন, ‘‘দু’টি যাত্রীবাহী ভ্যান পেশোয়ার থেকে পারাচিনারে এবং পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাত্রী নিয়ে যাওয়ার সময় সশস্ত্র ব্যক্তিরা গুলি চালিয়েছেন।’’
দুটি ভ্যানের একটিতে করে তার স্বজনরাও পেশোয়ার থেকে যাত্রা শুরু করেছিলেন বলে জানিয়েছেন জিয়ারাত হুসাইন। এদিকে, যাত্রীবাহী ভ্যানে সন্ত্রাসী হামলার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
তিনি বলেন, নিরীহ যাত্রীদের ওপর এমন হামলা একেবারে কাপুরুষোচিত ও অমানবিক কাজ। এ ঘটনার জন্য দায়ীদের শাস্তি পেতে হবে। তিনি আহতদের সঠিক চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
সূত্র: রয়টার্স
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,অর্থদন্ড...
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে...
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...