
ওয়াশিংটনের সান হুয়ান দ্বীপপুঞ্জে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মার্কিন নভোচারী উইলিয়াম অ্যান্ডার্স নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
শুক্রবার (৭ জুন) এ দুর্ঘটনাটি ঘটে। তার ছেলে মার্কিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাছাড়া প্লেনটিতে অ্যান্ডার্স একাই ছিলেন।
উইলিয়াম অ্যান্ডার্স ১৯৬৮ সালে অ্যাপোলো-৮ মহাকাশযানের সদস্য ছিলেন। ৫৫ বছর আগে মহাকাশ থেকে ঐতিহাসিক আর্থরাইজের ছবি তুলেছিলেন তিনি।
শেরিফ এরিক পিটার এএফপিকে জানিয়েছেন, তল্লাশির জন্য এরই মধ্যে দল পাঠানো হয়েছে। যদিও এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা যায়নি।
উইলিয়াম অ্যান্ডার্সের জন্ম ১৯৩৩ সালের ১৭ অক্টোবর হংকংয়ে। ১৯৫৫ সালে তিনি যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে স্নাতকের পর নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।
১৯৬৮ সালের চন্দ্রাভিযানে তার সঙ্গী ছিলেন ফ্রাঙ্ক বোরম্যান ও জেমস লাভেল। চাঁদের কক্ষপথে তারা দশবার প্রদক্ষিণ করেন। তবে ল্যান্ড করেননি। এরপর সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন।
অ্যান্ডার্স মহাকাশের বিস্তীর্ণ অন্ধকারের বিপরীতে উজ্জ্বল নীল পৃথিবীর একটি ছবি ধারণ করেছিলেন। ছবির সামনের অংশে চাঁদের পৃষ্ঠ দেখা যায়।
তার সেই বিখ্যাত ছবির একটি আসল সংস্করণ ২০২২ সালে কোপেনহেগেন নিলামে ১১ হাজার ৮০০ ইউরোতে বিক্রি করা হয়।
সূত্র: এএফপি
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,অর্থদন্ড...
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে...
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...