
দিল্লিতে আজ সোমবার (১০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।
বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয়শঙ্কর বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাঁরা আগামী দিনে এ সম্পর্ককে আরও উন্নীত করার ইচ্ছা প্রকাশ করেছেন।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের মন্ত্রী হওয়ার জন্য জয়শঙ্করকে অভিনন্দন জানান এবং তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। জয়শঙ্কর বলেন, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
জয়শঙ্করকে উদ্ধৃত করে ড. হাছান বলেন, ‘আমরা দুই দেশ সম্পর্ককে আরও উন্নত ও প্রসারিত করতে কাজ করছি।’
ব্রিফিংকালে সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,অর্থদন্ড...
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে...
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...