
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর (সাতঘরহাটি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া ঐ এলাকার সালাম মিয়া ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীনগর থানার এসআই আশরাফুল আলম।
তিনি বলেন, নিহত সোহাগ মিয়া সৌদি প্রবাসী ছিলেন। তিনি কিছু দিন আগে দেশে আসেন। তাদের বাড়িতে মহিষ লালন-পালন করা হতো। সকালে তাদের বাড়ির পাশে চরের মধ্যে মহিষগুলোকে ঘাষ খাওয়াতে নিয়ে যান সোহাগ। সেসময় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই সোহাগ মারা যান।
এসআই আরো বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...