
মৌলভীবাজারের কমলগঞ্জে পৌরসভা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০জুন) দুপুরে উপজেলার তিলকপুর মাঠে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুর আহমেদ আজাদ মান্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো. সালাহউদ্দিন, স্কাউট সম্পাদক ও মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাহিদ আলী, ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দা বেগম। এছাড়াও খেলায় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী খেলায় (বালক) ডাঃ চেরাগ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে রামপাশা বালিক সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) দলকে পরাজিত করে এবং কুমড়া কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) দল ২-০ গোলে ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। টুর্ণামেন্টে কমলগঞ্জ পৌর এলাকার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২০টি দল অংশগ্রহন করে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,অর্থদন্ড...
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে...
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...