
কক্সবাজারে সমুদ্র সৈকতে প্রতিদিনই ঘুরতে যান হাজারো ভ্রমণপিপাসু। এ সময় অনেকে পাহাড় ও সমুদ্রের রোমাঞ্চকর স্বাদ নিতে করেন প্যারাসেইলিং। সম্প্রতি প্যারাসেইলিং করতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। তাই ঝুঁকির কথা চিন্তা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে প্যারাসেইলিং।
রোববার (৯ জুন) রাত ১১টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম (পর্যটন সেল) মো. মাসুদ রানা।
বিজ্ঞপ্তির বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্যারাসেইলিং পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। প্যারাসেইলিংয়ে ব্যবহৃত সরঞ্জামাদি যাচাই বাছাই, সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা, টেকনিক্যাল টিম কর্তৃক মূল্যায়ন সাপেক্ষে পুনরায় চালু করে দেওয়া হবে। প্যারাসেইলিং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিমানবাহিনীর কমান্ডো অফিসার, নৌবাহিনীর দক্ষ প্রশিক্ষক, লাইফ গার্ড ট্রেইনারসহ টেকনিক্যাল টিম সামগ্রিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম (পর্যটন সেল) মো. মাসুদ রানা বলেন, আগামী কয়েকদিনের মধ্যে বিমানবাহিনীর কমান্ডো অফিসার, নৌ বাহিনীর দক্ষ প্রশিক্ষক, লাইফ গার্ড ট্রেইনার দিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণে মূল্যায়নে যারা সফল হবে। তাদেরকেই প্যারাসেইলিং পরিচালনার অনুমতি দেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,অর্থদন্ড...
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে...
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...