
জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিন দিনের (১৭, ১৮ ও ১৯ জুন) ট্রেনের আসনের টিকিট বিক্রি স্থগিত ছিল। যেহেতু আগামী ১৭ জুন ঈদ, সেই হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী ঐদিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। অবশিষ্ট দুই দিন ১৮ ও ১৯ জুনের ট্রেনের টিকিট বর্তমানে অনলাইনে বিক্রি হচ্ছে।
শনিবার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) শাহ আলম কিরণ শিশির।
তিনি বলেন, ঈদের দিন দেশে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করে না। ফলে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ১৮ ও ১৯ জুনের অনলাইনে ছাড়া হয়েছে। আজ বিক্রি হচ্ছে আগামী ১৮ জুনের ট্রেনের টিকিট। রোববার বিক্রি হবে ১৯ জুনের ট্রেনের টিকিট।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ১০ জুন থেকে ফিরতি যাত্রা শুরুর ২০ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে।
ঈদের পর আন্তঃনগর ট্রেনের ২০ জুনের টিকিট বিক্রি হবে ১০ জুন; ২১ জুনের টিকিট বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের টিকিট বিক্রি হবে ১২ জুন; ২৩ জুনের টিকিট বিক্রি হবে ১৩ জুন এবং ২৪ জুনের টিকিট বিক্রি হবে ১৪ জুন।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানিয়েছিলেন, ঈদে অগ্রিম ও ফেরত যাত্রার আসন শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হবে। একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি আসন কিনতে পারবেন। একজন যাত্রীর সর্বোচ্চ চারটি আসন ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে। ঈদে অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...