
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষ নানা মাত্রায় সংস্কারের পর আজ পুনরায় বিচার কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১০ জুন) বিকেল ৪টা থেকে এজলাস কক্ষে বসেছে বিশেষ অধিবেশন।
প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি বিশেষ অধিবেশনে অংশ নিয়েছেন।
এজলাস কক্ষের ছবি ওঠানো দণ্ডনীয় অপরাধ হলেও আজ প্রধান বিচারপতি আদালত কক্ষের ছবি ওঠানো, ভিডিও, লাইভ করার সুযোগ করে দিয়েছেন। অনেক গণমাধ্যম বিশেষ অধিবেশন লাইভ সম্প্রচার করছে।
বিশেষ অধিবেশনে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য দিয়েছেন। ইতোমধ্যে এজলাস কক্ষ আইনজীবী ও গণমাধ্যমকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,অর্থদন্ড...
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে...
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...