
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অধ্যায় ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে ‘গর্ভকালীন মায়ের সুস্থতায়, ঝুঁকি প্রতিরোধই মুখ্য উপায়’ শ্লোগানে প্রান্তিক পর্যায়ে চা বাগানের নারী শ্রমিকদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইন এ গর্ভকালীন মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় এবং বর্জণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানে অনুষ্ঠিত ক্যাম্পেইনে ৩০ জন গর্ভকালীন নারীদের নিয়ে আলোচনা এবং চিকিৎসাসেবা প্রদান করা হয়।
রোববার (১৬ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার কালিঘাট ইউনিয়নের খাইছড়া চা বাগানের নাট মন্দিরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে রোগী দেখেন ডা. রোকশানা ওয়াহিদ রাহী।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রসূতি ও স্ত্রী রোগ চিকিৎসক প্রভাষক ডা. রোকশানা ওয়াহিদ রাহী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পরাগ বাড়ই, শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন, কোষাধ্যক্ষ সাংবাদিক রুপম আচার্য্য প্রমুখ।
ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন মিডওয়াইফ পুজা সেন, অধ্যায় সংগঠনের সদস্য রোহিত শর্মা, প্রজ্ঞা পারমিতা চৌধুরী, নীলাদ্রি এন্দ, শ্রেষ্ঠ শর্মা, বিশাল চক্রবর্তী, সুজন দেব, পংকজ বাড়ই, মঞ্জু লালা প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...