
ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ দুইশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিয়ে ঈদের খুশি ছড়িয়েছে। শনিবার (১৫ জুন) বেলা ১২ টায় ঝিনাইগাতী থানা এলাকায় এসব খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় দেওয়া এসব খাদ্যসামগ্রীতে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু ও ডাল।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। এতে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানা অফিসার ইনচার্জ মো. বছির আহমেদ বাদল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম রুকন।
রামেরকুড়া এলাকার রওশন বেগম বলেন, ‘এই পোলারা (ছেলেরা) ঈদ আইলেই, অনেক কিছু দেয়। এবার ঈদের মধ্যেও অনেকগুলো খাবার দিল। দোয়া করি, আল্লাহ তাগোরো ভালা করুক।’
ঝিনাইগাতী সদরের মো: হাবিব মিয়া বলেন, খুব চিন্তায় আছিলাম বউ পোলাহান লইয়া কি খামু। কিন্তু মনির বাবা আমাগরে জিনিসগুলা দিয়া মেলা উপকার করলো। ঈদে কয়দিন চলবার পামু।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘ঈদকে কেন্দ্র করে বিভিন্ন বয়সী মানুষের থাকে নানান আয়োজন ও উৎসাহ-উদ্দীপনা। কিন্তু, সমাজের কিছু সুবিধাবঞ্চিত মানুষের কাছে ঈদের এই আনন্দ সেভাবে অনুভূত হয় না।
সমাজের সেই অসহায়–হতদরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবছরও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটা ভেবেই আত্মতৃপ্তি পাচ্ছি। আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...