
মৌলভীবাজারে সাত হাজার টাকার জাল নোটসহ জাবেদ আলী ও আনোয়ার মিয়া নামে দুই জনকে আটক করেছে পুলিশ। ৮ জুন বিকেলে মৌলভীবাজার সদর মডেল উপজেলার চাঁদনীঘাট ইউপিস্থ মাতারকাপন এলাকার বাহার এন্টারপ্রাইজ নামক মুদির দোকান থেকে তাদেরকে আটক করা হয়।
মৌলভীবাজার সদর থানা সুত্রে জানা যায়, গত শনিবার বিকেলে মাতারকাপন এলাকার মোজাহিদ মিয়ার মুদি দোকানে দুইজন লোক কেনাকাটা করতে আসে। তারা কেনাকাটা শেষে দুই জন দুটি ১হাজার টাকার নোট দোকানদার মোজাহিদ মিয়াকে দেয়।
দোকানদার নোট দুটি যাচাই করে জাল নোট হিসেবে শনাক্ত করেন। মৌলভীবাজার সদর থানা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে।
পুলিশ আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে জাবেদ আলীর শার্টের পকেট থেকে ১হাজার টাকার ৪টি জাল নোট ও আনোয়ার মিয়ার শার্টের পকেট থেকে ২টি ১হাজার টাকার জাল নোট এবং ২টি ৫শত টাকা মূল্যের জাল নোটসহ মোট ৭হাজার টাকার জাল নোট জব্দ করে।
এই ঘটনায় মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, ‘আমরা জাল টাকার এই চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদের গ্রেফতারের চেষ্টা করছি। প্রতি বছরই ঈদুল আজহার আগে সারা দেশে একটা চক্র জাল টাকা বিস্তারের চেষ্টা করে। কোরবানীর হাটে যাতে কেউ জাল টাকা ছড়াতে না পারে সেই লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ তৎপর রয়েছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...