
নড়াইলে চিহ্নিত ভূমিদস্যু সেটেলমেন্ট অফিসের দালাল মোহাম্মদ উল্লাহ কতৃক বাড়িঘর ভাংচুর জবরদখলের প্রতিবাদে ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন ২০২৪ ইং সকাল ১১ টায় নড়াইল আদালত চত্ত্বরে ভূক্তভোগী পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভূমিদস্যু মোহাম্মদ উল্লাহ’র অত্যাচারের বর্ণনা দেন ভূক্তভোগী নাসিমা বেগম এবং তার ছেলে আব্দুলাহ আল মামুন।
নাসিমা বেগম জানান,১৯৯৬ সালে ধোপাখোলা মৌজায় কালিপদ গংদের কাছ থেকে ৩০ শতক জমি আমি খরিদ করে আমার নামে নামপত্তন করি।সেখানে তিনরুম বিশিষ্ট একটি পাকা স্থাপনা নির্মান করে স্বামী সন্তান নিয়ে বসবাস করছিলাম।

হঠাৎ আমার স্বামী আঃ মান্নান অসুস্থ হওয়ায় আমি তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাই।
আর এই সুযোগে চিহ্নিত ভূমিদস্যু মোহাম্মদ উল্লাহ জাল জালিয়াতি করে ভূয়া দলিল সৃষ্টি করে আমার বাড়ি ফাঁকা পেয়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তিনরুম বিশিষ্ট বাড়িটি ভেঙে ফেলে।
আমি খবর পেয়ে বাড়ি চলে আসি,এর পরও তিন দফায় রাতের আধারে ভেকু দিয়ে আমার বাড়ি, গাছ পালা ভেঙেছে মোহাম্মদ। ভূমিদস্যু মোহাম্মদ উল্লাহকে থামাতে আদালতে ১৪৪,১৮৮ ও এল এস টি মামলা করেছি,কিন্তু কোন কাজই হয়নি,পুলিশের কাছে বার বার সহযোগীতা চেয়েও ব্যর্থ হয়েছি।
আমি এই ভূমিস্যুর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।ভূক্তভোগী নাসিমা বেগমের ছেলে আব্দুলাহ আল মামুন বলেন, আমরা নড়াইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এই চিহ্নিত ভূমিদস্যুর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই, যাতে এই কাজ আর কেউ করতে সাহস না পায়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,অর্থদন্ড...
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে...
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...