
আর কিছুদিন পরেই কোরবানির ঈদ। এদিন স্রষ্টার সান্নিধ্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকেন। সে কারণে প্রতি বছরই এই ঈদকে সামনে রেখে দেশজুড়ে পশু বিক্রির তোড়জোর লেগে যায়।
কয়েক বছর ধরে খেয়াল করা যাচ্ছে, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিক্রেতারা বিভিন্ন তারকার নামে রাখছেন কোরবানির গরুর নাম। এর মধ্যে উল্লেখযোগ্য বিনোদন জগতের তারকাদের নাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এই তালিকায় রাজত্ব করছে জায়েদ খান। প্রায়ই দেখা যায় গরুর নাম রাখা হয় জায়েদের নামে। বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়েদ।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হন, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।
তিনি আরও বলেন, কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।
এ সময় জায়েদ বলেন, আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।
প্রসঙ্গত, গেল রোজার ঈদে মুক্তি পেয়েছে জায়েদ অভিনীত সিনেমা ‘সোনার চর’। এটি পরিচালনা করছেন জাহিদ হাসান। এই ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ ও পাপিয়া মাহি প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,অর্থদন্ড...
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে...
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...