ঘোষ লাগবেনা কোন কমিশন লাগবে না! কাজ ভালো করে করেন,চেয়ারম্যান শের আলম

প্রকাশিত: ৭:৩৭ পূর্বাহ্ণ , ১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মো: তাসলিম উদ্দিন, সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. শের আলম মিয়া বলেছেন,ঘোষ লাগবেনা কোন কমিশন লাগবে না ! কাজ ভালো করে করেন।

গতকাল বুধবার ১২ জুন দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাঘ এলাকায় এডিপির সরকারি বরাদ্দের গাইড ওয়াল কাজের পরিদর্শন গেলে। কাজের অনিয়ম দেখে ঠিকাদারের নিয়োজিত লোকের সাথে এই কথাগুলি বললেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শের আলম মিয়া।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শের আলম মিয়া’র সামাজিক যোগাযোগ ফেসবুক আইডিতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। চেয়ারম্যান শের আলম মিয়া ভিডিওতে বলতেছে,সিসি ঢালাই পর ইট ধরবেন। আর আপনারা মাঠি থেকে ইট ধরলে কিছু দিন পর ওয়াল পড়ে যাবে। আগে সিডিউল নিয়ে আপনারা কাজ বুঝেন তার পর কাজ করেন।

চেয়ারম্যান বলেন, আমরা উপজেলা থেকে একটা ঘোষণা দিয়েছি। কাজ করতে কোন ঘোষ লাগবে না. কমিশন লাগবে না। পার্সেন্টেজ দিতে হবে না। আমরা চাই জনগণের কাজটা ভালো করে হোক। আপনি ঠিকাদারের সাথে কথা বলেন। কাজ বন্ধ রাখেন, প্রয়োজনে অফিস থেকে’ ইছো’ আসবে। ইছো দেখার পর কাজ করবেন।

ফেসবুকে ভাইরাল হুয়া ভিডিওর ক্যাপশনে চেয়ারম্যান শের আলম মিয়া লেখেন,নিয়ম অনুযায়ী কাজ হচ্ছেনা এমন অভিযোগ পেয়ে কাজের স্থান পরিদর্শন করে সত্যতা পেয়ে আপাতত কাজ বন্ধ করে পরবর্তীতে নিয়ম মোতাবেক কাজ করা জন্য নির্দেশনা দিয়ে আসলাম।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর।ফেসবুকে নবনির্বাচিত চেয়ারম্যান শের আমল মিয়া কে নিয়ে ফাটা কাষ্ঠ,জনতার চেয়ারম্যান,বিভিন্ন নাম লেখে লেখে কমেন্ট করে যাচ্ছেন ফেসবুক ফলোয়াররা।অনেকে বলেছেন, এতদিনে সরাইলে সরকারি কাজ সঠিকভাবে করতে হবে।

নাম না প্রকাশ করার শর্তে এক কর্মকর্তা বলেন,কাজ না করে নামমাত্র বিল? এই দিন ভুলে যান” বুইন পুতের দল?? তিনি গ্রাম্য ভাযায় বলেন, আগের দিন নাইরে নাতী,আইতি-যাইতি..খাবলাইয়া খাবলাইয়া খাইতে-?