
মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি তৃতীয় পর্যায়ের প্রকল্পের ৯০ জন নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ জুন) বিকাল ৪টায় উপজেলার পৌরসভা প্রাঙ্গণে চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। এসময় মন্ত্রী ৯০ জন নারীর হাতে মোট ১ কোটি ১৬ লক্ষ টাকার চেক তুলে দেন।

এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি তৃতীয় পর্যায়ের প্রকল্পের ৯০ জন নারী কর্মীরা ৪ বছর কাজ করেন। সেখানের বেতন থেকে সঞ্চয় হিসেবে জনপ্রতি এক লক্ষ ১৬ হাজার টাকার জমাকৃত চেক ও সনদপত্র উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...