
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় ইমাম মুয়াজ্জিনদের উৎসব ভাতা প্রদান করা হয়েছে। রবিবার (১৬ জুন) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে পৌর এলাকার ৪৪টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মাঝে এই উৎসব ভাতা প্রদান করা হয়েছে।
কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় আসন থেকে ৭ বারের নির্বাচিত সাংসদ, কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি।
ছাত্রলীগ নেতা মো. তোফাজ্জল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী, কমলগঞ্জ থানার ওসি(তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কমলগঞ্জ পৌর এলাকার ৪৪টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নগদ অর্থ প্রদান করা হয়
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...