
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৬ জুন থেকে ১৮ জুন পর্যন্ত তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি কর্মচারীদের ছুটি শুরু হবে ১৪ জুন থেকে। অর্থ্যাৎ তারা ছুটি কাটাতে পারবেন ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে।
আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
অন্যদিকে ঈদুল আজহার ছুটির পর ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস। ওই দিন থেকে আগের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
ফলে ঈদের ছুটির পর সাপ্তাহিক ৩৫ ঘণ্টার পরিবর্তে ৪০ ঘণ্টায় ফিরছে অফিস সময়।
বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় থাকলেও ঈদের ছুটির পর ১৯ জুন থেকে ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস সময় চালু হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...