
মৌলভীবাজারে কমলগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমলগঞ্জ উপজেলা ইউনিট এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮জুন) দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার।
মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড কমলগঞ্জ উপজেলা ইউনিটের সভাপতি আসিফ নিয়াজ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. এরশাদ হোসেন।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমলগঞ্জ উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক সঞ্জয় কান্তি দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি সদস্য, ধর্ম বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ ও সাংগঠনিক সম্পাদক মীর মিজানুর রহমান লিটন, সহ সাংগঠনিক সম্পাদক রিপন, আইন হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক এফ.এ.আল. সিফাত (হিরু), মৌলভীবাজার জেলা ইউনিটের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি আতিকুর রহমান নোমান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহসভাপতি মো. বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার লিলি, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলা ইউনিটের অর্থ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ খালেদ মাহমুদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয়, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পাপ্পু প্রমুখ।
এছাড়াও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,অর্থদন্ড...
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে...
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...