
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখন থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না।
গত মঙ্গলবার ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’
এ বিষয়ে ঢামেকে কর্মরত কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এর আগেও হাসপাতালে বেশ কয়েকজন পরিচালক এসেছেন। তারা এ ধরনের কোনো নোটিশ দেননি। বর্তমান পরিচালক এ ধরনের নোটিশ কেন দিলেন সে বিষয়টি আমরা বলতে পারছি না। এটার জবাব তিনিই ভালো দিতে পারবেন।
উল্লেখ্য, এই চিঠিটি যেদিন পরিচালক ইস্যু করেন সেদিন ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি মামলা দায়ের করেন শাহবাগ থানায়। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলেননি হাসপাতালের পরিচালক।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,অর্থদন্ড...
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে...
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...