• জাতীয়
  • নওগাঁ-৩ আসনের সাবেক এমপি ড.আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন

নওগাঁ-৩ আসনের সাবেক এমপি ড.আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ , ১৩ নভেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কৃর্তপক্ষের সাবেক চেয়ারম্যান ও নওগাঁর কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিও ৯৯.২এফ.এম এর প্রতিষ্ঠাতা ড. মো: আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের উকিল পাড়ার নিজ বাসায় বাথরুমে স্টোক করে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার বাবা প্রয়াত ক্যাপটেন ইসমাইল হোসেন।

ড.আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মায়া চৌধুরী জানান, বাসায় বাথরুমে স্ট্রোক করে পড়ে যায়। তার পর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিসক তাকে মৃত ঘোষনা করেন।

ড.আকরাম হোসেন চৌধুরীর ব্যক্তিগত সহকারি আলাল হোসাইন জানান, বিকেলে ৪টার দিকে নওগাঁয় জানাযা শেষে মরদেহ গ্রামের বাড়ি বদলগাছী উপজেলার চাকরাইলের নিজ গ্রামে নেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে আকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। সেই সঙ্গে রাজনৈতিক এই নেতার হঠাৎ মৃত্যুতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য আকরাম হোসেন নওগাঁ-৩ আসন (মহাদেবপুর-বদলগাছী) উপজেলা থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু পরের মেয়াদে দলীয় মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। এরপর ২০১৫ সালে তিনি বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কৃর্তপক্ষের চেয়ারম্যান হন। এছাড়াও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি।