রাশেদ খাঁনকে সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ , ১ নভেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 hours আগে
সংগৃহীত ছবি।

দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞা এবং সরকারের সমালোচনামূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে ক্ষুব্ধ মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

গণমাধ্যমকে জানান, রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। অতীতেও বিভিন্ন সময়ে মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার নানা অপচেষ্টা চালানো হয়েছে, যার পেছনে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গণমাধ্যমের কণ্ঠরোধ করার যে সংস্কৃতি চালু করা হয়েছিল, বর্তমান সময়েও সেই একই কায়দায় স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হানা হচ্ছে। দেশের সাধারণ মানুষ ও বুদ্ধিজীবী সমাজ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান লেবার পার্টির এই শীর্ষ নেতা।

মন্তব্য লিখুন

আরও খবর