
নওগাঁর রাণীনগরে গ্যাস ট্যাবলেট ( পোকা মারার ঔষুধ) খেয়ে রিপন খাঁ ওরফে কলিমুদ্দিন (১৮) নামে এক যুবক আত্নহত্যা করেছে।
রোববার (১ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সকালে গ্যাস টাবলেট খান ওই যুবক।
নিহত রিপন খাঁ ওরফে কলিমুদ্দিন উপজেলার গোনা দরগাপাড়া গ্রামের আইয়ুব খাঁর ছেলে। সে পেশায় একজন দিনমজুর। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তার সঠিক কোন কারণ বলতে পারেনি কেউ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে গ্রামের একটি পুকুরে মাছের খাবার দিতে গিয়ে সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খান ওই যুবক। পরে সকাল ৮টার দিকে কলিমুদ্দিন গোনা বাজারে একটি দোকানের সামনে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তার পরিবারকে খবর দেন। পরে স্থানীয় ও পরিবারের লোকজন কলিমুদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) সেলিম রেজা বলেন, খবর পেয়ে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় তার পরিবার থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...