
নরসিংদীতে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন শহরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের জনসাধারণের জন্য প্রতীকি মূল্য দশ টাকায় ব্যাগভর্তি বাজারের আয়োজন করা হয়েছে।
রোববার (১ অক্টোবর) দুপুর ১ টার দিকে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।
এ সময় নরসিংদী জেলা প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান রিপন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ উপস্থিত ছিলেন।এতে এক টাকায় এক কেজি চাল, দুই টাকায় এক কেজি মশুর ডাল, এক টাকায় এক কেজি আটা, এক টাকায় এক কেজি লবণ, তিন টাকায় এক কেজি চিনি, দুই টাকায় এক ডজন ডিম, দুই টাকায় নুডুলস, ৪ টাকায় স্কুল ব্যাগ সহ শিক্ষা সামগ্রী, ৫ টাকায় মাছ ও মুরগী সহ প্রায় ২৫ টি আইটেম ছিল। ২৫ টি নিত্য প্রয়োজনীয় পণ্যে সাজানো নির্বাচিত আড়াই’শ জন অস্বচ্ছল মানুষ প্রত্যেকে ১০ দশ টাকা সমমূল্যের প্রয়োজনীয় পণ্য কিনতে পেরেছেন। এতে ব্যাগভর্তি বাজার পেয়ে খুশি দরিদ্র পরিবার গুলো।

বাজার করতে আসা একজন লাইলি বেগম বলেন, ১০ টাকা নিয়ে বাজার করতে এসেছি। ৫ টাকায় মুরগি, ২ টাকায় ডাল, ২ টাকায় এক ডজন ডিম ও ১ টাকায় লবণ কিনেছি। এমন কম দামে বাজার করতে পেরে আমি অনেক খুশি।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার ফারুখ আহমেদ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মাঝে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন৷ আয়-ব্যয়ের হিসাব মেলাতে অনেকের কষ্ট হচ্ছে। এমন সব মানুষের জীবনে সামান্য স্বস্তি ফেরাতে নরসিংদী জেলায় এবার এই আয়োজন করেছি।’দুই মিনিটে বাজার’ শিরোনামে এই বিশেষ বাজারে সুবিধাবঞ্চিত, দুঃস্থ ও অসহায় দুই শতাধিক পরিবারের জন্য চাল, ডাল, ডিম ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নামমাত্র মূল্যে সরবরাহ করা হয়েছে।
আয়োজনের উদ্বোধক জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, জেলা প্রশাসন এই ধরনের আয়োজনকে সব সময় স্বাগত জানায়। যারা এই ধরনের আয়োজন করতে চান,তাদের পাশে জেলা প্রশাসন থাকবে। বর্তমান সময়ে বাজারদর নিয়ন্ত্রণ করতে সরকার কাজ করছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...