জাতীয়ভাবে নাতে রাসুল প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী হাসনাইনকে সংবর্ধনা

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নারায়নগঞ্জে জাতীয়ভাবে অনুষ্ঠিত নাতে রাসুল প্রতিযোগিতায় আদিফ মোস্তফা হাসনাইন প্রথম স্থান অধিকার করে। প্রথম স্থান অধিকার করায় হাসনাইন নগদ ৫০ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট পায়। আদিফ মোস্তফা হাসনাইন মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বড়চেগ সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রণির ছাত্র।

রোববার (১অক্টোবর) বেলা ২টায় নিজ মাদ্রাসা মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি,শিক্ষক ও শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে আদিফ মোস্তফা হাসনাইনকে সংবর্ধনা প্রদান করে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালিক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভা মেয়র ও কমলগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল আহমদ।শুরুতে আদিফ মোস্তফা হাসনাইনের সহপাঠীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।এরপর মাদ্রাসার শিক্ষকরা প্রধান অতিথি কমলগঞ্জ পৌরসভা মেয়র মো জুয়েল আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। আয়োজকরা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

অনুষ্ঠানে সবার অনুরোধে জাতীয়ভাবে নাতে রাসুল প্রতিযোগিতায় প্রথম হওয়া হাসনাইন নাতে রাসুল পরিবেশন করে।