
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গণহত্যা বন্ধের দাবীতে নওগাঁয় মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ। শুক্রবার বেলা ১১ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।
এসময় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে উপদেষ্টা প্রকৌশলী গুরুদাস দত্ত, সহসভাপতি প্রতাপ চন্দ্র সরকার, বিন আলী পিন্ট, সাধারণ সম্পাদক এম.এম রাসেল ও সহ সাধারণ সম্পাদক নাইচ আক্তার, মাগফুরুল হাসান বিদ্যুৎ সহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী গুরুদাস দত্ত বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকাসহ পশ্চিমা বিশে^র কতিপয় রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে নিরস্ত্র নিরীহ মানুষকে হত্যা করছে। বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনবাসীর ঘর-বাড়ি ধ্বংস হচ্ছে। এমনকি হাসপাতাল পর্যন্ত রক্ষা পাচ্ছে না। হামলায় নিষ্পাপ শিশুরা পর্যন্ত প্রাণ হারালেও বিশ্বের তথাকথিত মানবতাবাদী সংগঠনগুলো এর বিরুদ্ধে কোনো ভূমিকা রাখছে না। উল্টো সেই তথাকথিত মানবতাবাদীরা ইসরাইলকেও সমর্থন দিচ্ছে। বক্তারা ফিলিস্তিনে ইসরাইলিদের হামলা বন্ধ করতে না পারায় জাতিসংঘের সমালোচনা করেন তিনি।
সংগঠনের সভাপতি ডিএম আব্দুল বারী নিন্দা জানিয়ে বলেন, ইসরাইলরা অবৈধভাবে ফিলিস্তিন দখলে নিতে জোরতৎপর চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনে ইতিহাসের চরম বর্বরতায় মেতে উঠেছে ইসরায়েল ও তাদের সহযোগী পশ্চিমারা। দখলদারদের পৈশাচিকতায় নিরিহ স্বাধীনতাকামী ফিলিস্তিনবাসী আজ নির্মম হত্যাযজ্ঞে শিকার।
সকল নীতি অমান্য করে হামলা চালিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করা হয়েছে। যা মানবতা লঙ্ঘন। যা ধর্ম, বর্ণ নির্বিশেষে সভ্য কোন মানুষ কোন ভাবেই মেনে নিতে পারে না। পৃথিবীর শান্তিগামী ও স্বাধীনতাগামী মানুষরা একই সুরে কথা বলছে আর যুদ্ধ নয় আর মানুষ হত্যা নয়। তাই ফিলিস্তিনিদের ওপর চালানো অত্যাচার নির্যাতন অতি দ্রুত বন্ধ করতে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...