
শারদীয় দূর্গপূজা উপলক্ষে নওগাঁয় সনাতন ধর্মাম্বলীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে নওগাঁ সদর থানা পুলিশ। শুক্রবার দুপুরে নওগাঁ সদর মডেল থানা চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসানুর রহমান ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস.এম আজাদ হোসেন মুরাদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, জেলায় সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশ সবসময় পাশে আছে এবং থাকবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের সকল নাগরিক মিলে শান্তিপূর্ণ ভাবে আমরা বসবাস করছি। এদেশ শান্তিপূর্ণ একটি দেশ। যেকোনো ধরনের প্রতিকূলতা সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে সবাইকে। যে যার পর্যায় থেকে দেশের জন্য, দেশের মানুষের কল্যানের জন্য ভূমিকা রাখতে হবে।
প্রায় চার শতাধিক হতদরিদ্র সনাতন ধর্মাম্বলীদের শাড়ি বিতরণ করা হয়। শাড়ি পেয়ে খুশি হতদরিদ্র সনাতন ধর্মাম্বলী মানুষরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...