
সাভারের আশুলিয়ায় ৬৩ বছরের একটি খেলার মাঠ রক্ষার দাবিতে মহাসড়কে দাড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাস স্ট্যান্ডের পাশে এ কর্মসূচি পালন করেন তারা।
প্রজন্ম থেকে প্রজন্ম, শেখ হাসিনার উদ্যোগ, প্রতি ইউনিয়নে মাঠ হোক, মনোসামাজিক বিকাশে, খেলার মাঠ সবার আগে, খেলার জন্য মাঠ চাই, মাদকমুক্ত সমাজ চাই, মানি না মানবো না, এই মাঠ ছাড়বো না, প্রতিভা বিকাশে মাঠ চাই সহ নানা দাবী সম্বলিত লেখা ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী সহ সহস্রাধিক এলাকাবাসি।
এসময় স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৬০ সাল থেকে ২১৫ শতাংশের মাঠটি ব্যবহার শুরু করে এই অঞ্চলের সাধারণ মানুষ। সে সময়ই মাঠকে কেন্দ্র করে দক্ষিণ কবিরপুর উদয়ন সংঘ নামের একটি সামাজিক সংগঠন ১৯৮৮ সালে সমাজ সেবা অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়। সেই মাঠটি এখন অধিগ্রহণ করেছে একটি সরকারি সংস্থা। এই মাঠটি রক্ষায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ বিভিন্ন দফতরে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ না হওয়ায় আজ এই দাবিতে আজকের এই মানববন্ধন৷
মাঠটির রক্ষণাবেক্ষণ দ্বায়িত্বে থাকা দক্ষিণ কবিরপুর উদয়ন সংঘের সভাপতি জাহিদ হাসান বলেন, আমাদের শিমুলিয়া ইউনিয়নে আর কোনো মাঠ নেই। এই মাঠটি কয়েক লাখ লোকের জন্য। এই গ্রামে ১ টি উচ্চ বিদ্যালয়, তিনটি মসজিদ ও দুইটি মাদ্রাসা অবস্থিত। আমাদের এই মাঠটি আর.এস রেকর্ডে খেলার মাঠ হিসেবে চিহ্নিত করা হয়। আমাদের এলাকার সাধারণ মানুষ খেলাধুলা, জানাজা, ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। তাই মাঠটি মাঠ হিসেবেই বহাল রাখার আবেদন করছি৷
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নয়। মাঠের দাবিতে আমার কাছে কেউ আসেনি। তবে এলাকাবাসী যদি আসে আমি বিষয়টি ক্ষতিয়ে দেখবো।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...