গাজায় যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়েছেন মোাম্মদ সালাহ

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ , ২০ অক্টোবর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

গাজায় যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়েছেন মোাম্মদ সালাহ। অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন মিশরীয় ফুটবল তারকা। পাশাপাশি নিরাপরাধ মানুষের প্রাণ বাঁচাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগোযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও তাতে কোনো কিছুই যায় আসে না ইসরাইলের। এমন কঠিন সময়ে গাজার মানুষের পাশে দাঁড়ালেন মিশরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। সামাজিক যোগোযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

সালাহ বলেন, ‘হৃদয়বিদারক নৃশংস ও অত্যধিক সহিংসতা চলছে গাজায়। গেল কয়েকদিন ধরে যে সংঘাত শুরু হয়েছে, তা দেখাও কষ্টকর। মানুষের জীবন মূল্যবান এবং তা রক্ষা করা আবশ্যক। গণহত্যা বন্ধ করতে হবে। পরিবারগুলোকে ছিন্নভিন্ন করে দেয়া হচ্ছে। সেখানকার মানুষ ভয়বহ পরিস্থিতির মধ্যে রয়েছে।’

বিশ্বনেতাদের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে সালাহ বলেন, ‘নিরীহ মানুষ হত্যা বন্ধ করার জন্য আমি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি। মানবতা অবশ্যই জয়ী হবে। আশা করছি এ যুদ্ধ বন্ধে তারা এক হয়ে কাজ করবে।’

ইসরাইল-হামাস যুদ্ধের বিষয়ে এতদিন নিরব ছিলেন সালাহ। এজন্য তাকে সমালোচনাও সইতে হয়েছে। তীব্র সমালোচনার মুখে অবশেষে মুখ খুললেন তিনি।