
মৌলভীবাজারের কমলগঞ্জে মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। ২৪ অক্টোবর সারাদেশে নিকটবর্তী নদী ও জলাশয়ে দেবী দূর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবটি শেষ হবে। এবছর কমলগঞ্জ উপজেলায় ১৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৪৬টি সার্বজনীন ও ১৭ টি ব্যক্তিগত মন্ডপ রয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মন্দিরে মন্দিরে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয়েছে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। এ সময় ঢাক-ঢোলের বাজনা, কাঁসা, শঙ্খের আওয়াজ এবং ভক্তদের উলুধ্বনিতে দেবী দুর্গাকে অশুভশক্তির বিনাশে পৃথিবীতে স্বাগত জানানো হয়। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
দুর্গার পূজা আনন্দমুখর করে তুলতে উপজেলাজুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো উপজেলাজুড়ে বইছে উৎসবের আমেজ।
সনাতন ধর্মমতে, দেবী দুর্গা পরমা প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ। সংস্কৃত দুর্গা শব্দের অর্থ যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন। দুর্গা হিন্দু দেবী পার্বতীর এক উগ্র রূপ। তাকে আদ্যাশক্তির রণরঙ্গিনী এক মহাদেবীর রূপ বলে মান্য করা হয়।
হিন্দু পূরাণ মতে, দুর্গাপূজার সঠিক সময় হলো বসন্তকাল। কিন্তু বিপাকে পড়ে রামচন্দ্র, রাজা সুরথ এবং বৈশ্য সমাধি বসন্তকাল পর্যন্ত অপেক্ষা না করে শরতেই দেবীকে অসময়ে জাগ্রত করে পূজা করেছিলেন। সেই থেকে অকাল বোধন হওয়া সত্ত্বেও শরত কালে দুর্গাপূজা প্রচলিত হয়ে যায়।
পূজায় আসা শুভ গোয়ালা জানান, পূজা শুরু হয়ে গেছে। পূজার মধ্যে দিয়ে দেবির মন তুষ্ট করে বিশ্ব শান্তির কামনা করবো আমরা ।
উপজেলার পুরোহিত ঝুলন চক্রবর্তী জানান, ‘দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়ায়) চড়ে কৈলাশ থেকে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন। এতে বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ, রোগ-বিরোগ, হানাহানি ও মারামারি বাড়বে। আবার বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। যার ফলে জগতে মড়ক ব্যাধি এবং প্রাণহানির মত ঘটনা বাড়বে। এবার দেবীর আসা যাওয়া কোনটাও শুভলক্ষন নয়।’
এদিকে সারাদেশের মতো কমলগঞ্জে প্রতিটি ম-পের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রায় প্রতিটি ম-পে স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে।
কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ জানান, পূজাকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত।আশা করি হবেও না। আমাদের উপজেলায় কোন মন্ডপই ঝুঁকিপূর্ণ নয়।সুন্দর এবং সুষ্ঠুভাবে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব পালন করা হবে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী জানান,উপজেলার প্রতিটি মন্ডপে আজ থেকে দুর্গাপূজা শুরু হয়েছে।পূজা চলাকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজরদারি আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...