
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’ এর জুয়েল ভূইয়া (২৬) নামে এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার রাতে নরসিংদীর পলাশ উপজেলার “ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প” সারকারখানার পাশে একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়েল ভূইয়া শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের আবুল ভূইয়ার ছেলে।
বুধবার সকালে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত জুয়েলকে এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা নজরদারিতে রাখার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার রাতে এন্টি টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মো. জিশান আহমেদ এর নেতৃত্বে একটি টিম ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প” সারকারখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ও নিষিদ্ধ সংগঠনের লিফলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার জুয়েল ভূইয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর নতুন সদস্য সংগ্রহ ও জনসমর্থন আদায়ের জন্য লিফলেট বিতরণের কাজ করতেন। তার বিরুদ্ধে এন্টি টেরোরিজম ইউনিটের এসআই মো. জিশান আহমেদ বাদি হয়ে পলাশ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে বলেও জানান ওসি।
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...