
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ তাদের পরিচালিত পাঁচটি গ্যাস ক্ষেত্র থেকে ২০২২-২৩ অর্থবছরে ১০৫৩ কোটি টাকার গ্যাস এবং ১০১ কোটি টাকার প্রেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রি করেছে।
সদ্য বিদায়ী অর্থবছরে রাষ্ট্রীয় কোষাগারে ৯৩৫ কোটি টাকা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে বিজিএফসিএল’র ৬৮ তম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য জানানো হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল আলমের সভাপতিত্বে সাধারণ সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিজিএফসিএল’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সুলতান ও পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডাররা অংশ নেন।
বিজিএফসিএল’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএফসিএল’র পাঁচটি গ্যাস ক্ষেত্রের উৎপাদনরত ৩৯টি কূপ থেকে ২০২২-২৩ অর্থবছরে প্রতিদিন গড়ে ৫৯৮ মিলিয়ন ঘটফুট গ্যাস এবং গ্যাসের উপজাত হিসেবে দৈনিক ৪০০ ব্যারেল কনডেনসেট উৎপাদন হয়েছে।
আলোচ্য অর্থবছরে ৬,১৭৪ দশমিক ৩৫ এমএমসিএম গ্যাস বিক্রি বাবদ ১,০৫৩ দশমিক ৬০ কোটি টাকা এবং ২৩০ দশমিক ৩৯ লক্ষ পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রি বাবদ ১০১ দশমিক ৯০ কোটি টাকা আয় করেছে। বিদায়ী অর্থবছরে সরকারি কোষাগারে ৯৩৫ দশমিক ৩২ কোটি টাকা জমা দিয়েছে বিজিএফসিএল।
মন্তব্য লিখুন
আরও খবর
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
সোলার এক্সপোর উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
ভিডিও কলে কি বিয়ে বৈধ হয়
ভিডিও কলে কি বিয়ে বৈধ হয়
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি হয়েছেন: হুইপ...
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি...
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক...
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ