গাঁজাসহ মসজিদের ইমাম আটক

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
শেরপুরের নকলায় চার কেজি গাঁজাসহ এক ইমামকে আটক করেছে পুলিশ। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক ৩৭ বছরের ইমামের নাম সোহেল রানা। তিনি নেত্রকোনার দূর্গাপুর উপজেলার শ্রীরামখিলা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে নকলা থানার এসআই বিপ্লব মোহন্ত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। পরে তার কাছে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে ২টি প্যাকেটে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোহেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।