
নওগাঁর সাপারে একটি বিবাদমান পুকুর নিয়ে আক্রশের জেরে পুকুরে বিষ প্রয়োগ, ঘরবাড়ি লুটসহ মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২জন নারী মারাত্বক আহত অবস্থায় সাপাহার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সাপাহার কুচিন্দা গ্রামে খাইরুল ইসলামের সাথে শরিকানা পুকুর নিয়ে একই গ্রামের হাবিবুর রহমান ও আব্দুল কাদেরের সাথে বিবাদ চলে আসছিল। গত কয়েকদিন ঐ পুকুরের অন্যান্য মালিকরা পুকুরটিতে মাছ ছাড়ার জন্য পুকুরের গচ্ছিত টাকা চান অপর শরিক হাবিবুর রহমানের কাছে এতে বাধা হয়ে দাঁড়ান আব্দুল কাদের ও তার ছেলে হাবিবুর তারা কোনমতে পুকুরের টাকা দিতে চাননা। এ নিয়ে দেখা দেয় দ্বন্দ এরপর আব্দুল কাদের ও তার ছেলে হাবিবুর ঐ পুকুরটিতে গত বুধবার সকালে বিষ প্রয়োগ করে সকল পোনা মাছ নিধন করে। ঘটনাটি জানাজানি হলে উভয় পক্ষের মধ্যে হট্টোগন্ডোগোল দেখা দেয়। এরপর গ্রামবাসী পরিস্থিতি স্বাভাবিক করে উভয় পক্ষকে শান্ত করে চলে যান। এর কিছু পর আব্দুল কাদের ও তার স্ত্রী হাবিবা খাতুন, ছেলে হাবিবুর রহমান, মেয়ে পারুল আক্তার, জাহাঙ্গীর, হাসানসহ ১০ থেকে ১২জন বেআইনী জনতা দলবন্ধ হয়ে দেশীয় অস্ত্র, লোহার রড়, লাঠিসোডা নিয়ে খাইরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এবং বাসার দরজা ভেঙ্গে বাসায় অনাধিকার প্রবেশ করে খাইরুল ইসলামরে স্ত্রী পরিবানুকে বেধড়ক মারপিট শুরু করে। এসময় তার চিৎকারে পাশের বাড়ির রশিদুলের স্ত্রী আঞ্জুয়ারা এগিয়ে আসলে তাকেও মারপিট করে। এতে করে লোহার রডের আঘাতে দুজনের মাথা কেটে রক্তাত্ব হয়ে মারাত্বক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তারা। এ সুযোগে খাইরুল ইসলামের বাড়িতে থানা নগদ আড়াই লক্ষটাকা ও দেঢ় ভরি স্বর্নালঙ্কার লুট করে পারিয়ে যান অভিযুক্তরা। পরে আহতদের উদ্ধার করে সাপাহার হাসপাতালে ভর্তি করানো হয়।
এঘটনায় খাইরুল ইসলাম বাদী হয়ে সাপাহার থানায় ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২/১৫জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।
আসামীরা হলেন, সাপাহার উপজেলার কুচিন্দা গ্রামের মৃত. জহির মন্ডলের ছেলে আবদুল কাদের অরফে চুনকু(৬৫), আব্দুল কাদেরের ছেলে হাবিবুর রহমান (২৫), আব্দুল কাদেরের স্ত্রী হাবিবা খাতুন (৪৫) আব্দুল কাদেরের মেয়ে পারুল (৩০) বিনোদপুর গ্রামরে ফজলুর রহমানের ছেলে জাহাঙ্গীর (৩৫) অর্জুনপুর ভাবুক গ্রামের মৃত. মসলেম উদ্দীন এর ছেলে আতাউর রহমান (৪৫) এবং বাসুল ডাঙ্গা গ্রামরে হাসান ও সাখওয়াত।
অভিযোগ কারী খাইরুল ইসলাম বলেন, স্থানীয় আব্দুল কাদেরের সাথে একটি পুকুর নিয়ে দ্বন্দ হচ্ছিল। গত বুধবার সকালে কাদের পুকুরে বিষ প্রয়োগ করে সব পোনামাছ মেরে ফেলে। এনিয়ে একটু ঝামেলা হয় এবং সেটি মিটেও যায়। এরপর আমরা বাড়ি থেকে কাজে বাইরে চলে গেলে এ সুযোগে তারা ১৫-২০জন আমার বাড়িতে হামলা চালায়। আমার স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে আমার বাড়িতে থাকা ব্যবসার নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ও আড়াই ভরি সোনার চেন ও কানেরদুল লুট করে নিয়ে যায়। আমার স্ত্রীর মাথা ফাটিয়ে ফেলছে তারা সে এখনো চিকিৎসাধীন রয়েছে । আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।
হাবিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, পুকুরে আমি বিষ দেইনি। ঐ পুকুরের চার-আনা মালিক আমি ওরা পুকুরে মাছ ছাড়বে এ জন্য আমাকে জানায় আমার কাছে পুকুরের কিছু টাকা ছিল এটার জন্য ওরা চাপ দেয় আমাকে আমি বলছি সবাই বসেন তারপর হিসাব নিকাশ করে টাকা দিব কিন্তু তারা বসেও নি আমি টাকা দেইনি। তারপরেও তারা মাছ ছাড়ছে এ নিয়ে একটা ঝামলে হয়। আর খাইরুল ইসলামের বাড়িতে আমরা ঢুকিনি তাদের বাড়ির সামনে একটু কথা কাটাকাটি হয় এসময় আমি খাইরুল ইসলামরে স্ত্রী পরিবানু চাচিকে ধাক্কা দিলে সে পড়ে যায় সেখানে একটা টিন ছিল ওটা লেগে তার মাথা কেটে গেছে আমরা কাওকে আঘাত করিনি।
সাপাহার থানার ওসি তদন্ত রায়হান বলেন, কুচিন্দা গ্রামের মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে । ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম তদন্তের জন্য। এ ঘটনায় দু’জন মহিলা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমরা আসামীদের আটক করার চেষ্টা করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...