
২০১২ সালের ২৭ মার্চে নড়াইল জেলার লোহাগড়া থানা এলাকা হতে বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল সহ চিহ্নিত মাদক কারবারী মোঃ জুয়েল গ্রেফতার হয় লোহাগড়া থানা পুলিশের হাতে। ঐ মাদক মামলায় বিজ্ঞ আদালত আসামী জুয়েলকে যাবজ্জীবন সাজা দেয়। রায় ঘোষনার পূর্বে সে ৪মাস জেল হাজতে থাকে,এরপর সে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে থাকে। বিচারিক আদালতে মামলার দিন ধার্য থাকলেও হাজিরাদানে তাকে অনুপস্থিত পাওয়া যায়। ফলে,বিচারিক আদালত আসামী জুয়েলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।
বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানার নির্দেশনামা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ কোম্পানী অধিনায়কের কার্যালয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর বরাবর এসে পৌছলে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ ইং তারিখ রাতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আকবরের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে জুয়েল(৩৫) কে গ্রেফতার করা হয়।
আসামী জুয়েলের বাড়ী যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝাউদিয়া স্কুলের উত্তর পাশে। তার পিতার নাম-বাবুল আক্তার।গ্রেফতারের বিষয়ে র্যাব-৬, সিপিসি-৩, যশোর,কোম্পানী অধিনায়ক-মেজর,মোহাম্মাদ সাকিব হোসেন জানান, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
“গ্রেফতারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জুয়েল (৩৫) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বর্ণিত আসামী গত ইং ২৭ মার্চ ২০১২ তারিখে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ নড়াইল জেলার লোহাগড়া থানা এলাকা হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’র হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে নড়াইল জেলার লোহাগড়া থানায় ধারা- ১৯(১) এর ৩(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী চার মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে পলাতক থাকে। অন্য দিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী মোঃ জুয়েল (৩৫) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ইং ১৪/১২/২১ তারিখ বিজ্ঞ আদালত আসামী মোঃ জুয়েল (৩৫)কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সহ ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জুয়েল (৩৫)কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬, যশোর এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে”।
“এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল গত ২৯ আগস্ট ২০২৩ ইং তারিখ রাতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আকবরের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে যশোরের চিহ্নিত মাদক কারবারি মোঃ জুয়েল (৩৫) কে গ্রেফতার করা হয়”।
“আসামীকে গ্রেফতার পূর্বক জানা যায় যে, আইন শৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়ানোর জন্য সে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থাকতো। এছাড়াও অত্র মামলায় জামিনে মুক্তি লাভ করে পুনরায় মাদক ব্যবসা পরিচালনাকালে বিভিন্ন সময় মাদক সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ায় তার বিরুদ্ধে আরো ০২ টি মাদক মামলা বিচারাধীন আছে”।
আসামী জুয়েলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন যশোর অধিনায়ক।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...