
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় কমিশনারের সঙ্গে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদকেও দেখা যায়।
বুধবার (৩০ আগস্ট) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি ডিমপির মিডিয়া বিভাগ নিশ্চিত করলেও কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
তবে বৈঠকের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি পিটার হাস সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এই সাক্ষাতের মাধ্যমে সৌহার্দ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকার মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেও জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী