
দেশে সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে আগামীকাল মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন তিনি।
সবুজ শক্তি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই এক্সপোর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান সৌরশক্তি বিশেষজ্ঞ, গবেষক এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। আয়োজক সূত্রে জানা গেছে, এক্সপোতে সৌরবিদ্যুত খাতের আধুনিক প্রযুক্তি, সোলার প্যানেল এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানি সমাধান প্রদর্শিত হবে।
সরকার দেশজুড়ে বিদ্যুৎ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সৌরবিদ্যুতের প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সংশ্লিষ্ট মহල মনে করছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই এক্সপো উদ্বোধনের মাধ্যমে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন গতি আসবে এবং বিনিয়োগকারীরা আরও বেশি উৎসাহিত হবেন। দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বিভিন্ন আধুনিক প্রযুক্তির সোলার সিস্টেম।
মন্তব্য লিখুন
আরও খবর
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...
সরাইলে যানজটে অতিষ্ঠ পথচারীরা’ ফুটপাত ‘হজম’শেষ
সরাইলে যানজটে অতিষ্ঠ পথচারীরা’ ফুটপাত ‘হজম’শেষ
স্বামীর অনুপ্রেরণায় ১৪ বছর পর জিপিএ-৫ পেলেন রীতি
স্বামীর অনুপ্রেরণায় ১৪ বছর পর জিপিএ-৫...
পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড...