
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- আসন্ন ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বেনাপোলে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘স্বাধীনতা উৎসব ২০২৬’-এর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৃজনশিখা’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। স্থানঃ-বেনাপোল বল ফিল্ড ময়দান।
গত শুক্রবার(২০ মার্চ) বিকালে বেনাপোল বাজারস্থ “হোটেল সানরুফ”-এ ‘সৃজনশিখা’ এক সংবাদ সন্মেলনের মধ্য দিয়ে এ তথ্য জানিয়েছে। সংগঠনের সভাপতি নাজমুল হোসেন জয় এই তথ্য জানান।
কর্মসূচিতে রয়েছে-
২৫শে মার্চ: সকাল ৯:৩০ মিনিট থেকে বেনাপোল পৌরসভাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃস্কুল চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
২৬শে মার্চ: মহান স্বাধীনতা দিবসে দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন জয় বলেন, “দীর্ঘ ৭-৮ বছর বেনাপোলে এই ধরনের বড় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিলক্ষিত হয়নি। সেই অভাব দূর করতে এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
সংগঠনটি’র প্রধান উপদেষ্টা মো.মোস্তাফিজ্জোহা সেলিম সহ সংগঠনটি’র অন্যান্য নেতৃবৃন্দ সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন।
২৫ এবং ২৬ মার্চের ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেনাপোলের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব নূরুজ্জামান লিটন।
অনুষ্ঠানের কর্মসূচিগুলো উপভোগ করবার জন্য বেনাপোলবাসিকে এবং বিনোদন প্রিয় মানুষদেরকে “সৃজনশিখা”-এর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...