• দেশজুড়ে প্রধান সংবাদ
  • বেনাপোল পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মফিজুর রহমান

বেনাপোল পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মফিজুর রহমান

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ , ১৮ মার্চ ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- “পবিত্র ঈদুল ফিতর” উপলক্ষ্যে বেনাপোল পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী এবং বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান।

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে সাম্য, ভ্রাতৃত্ব এবং আনন্দের বার্তা। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমভাবে উপভোগ করতে পারে, এটাই আমার প্রত্যাশা।”

​তিনি আরও বলেন, উৎসবের এই দিনে আমরা যেন আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

​মফিজুর রহমান বেনাপোল পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বেনাপোল বাসীকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ঈদ উদযাপনের অনুরোধ জানিয়েছেন।