
ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব, দুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে যাকাত বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ‘মুক্তির পথ যুব সংগঠন’।
মঙ্গলবার (১৭ মার্চ) শহরের কাজীপাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয় শফিক মঞ্জিলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা আলহাজ্ব মোঃ ফরহাদ সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ সাদেকুল ইসলাম, অলিউর রহমান, স্থায়ী কমিটির সদস্য মোঃ দিদার মিয়া ও মোঃ হানিফ মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সোহেল, সহ-সভাপতি মোঃ জুয়েল মিয়া ও মোতাহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (১) মোঃ হেলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ সাকিব, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আলীসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম রুবেল। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান ফারুকী, কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া।
আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে এবং রমজানের তাৎপর্যকে বাস্তবায়ন করতেই এই যাকাত বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...