
আসন্ন জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গদাইপুর নতুন বাজার চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি এস. এম. মোহর আলী সরদার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য ও সাংবাদিক আলাউদ্দীন রাজা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার বাবর আলী গোলদার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সায়েদ আলী বাবলা, কৃষক দলের সভাপতি আজিজুর রহমান প্রমুখ।
সভায় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা এস. এম. শামসুজ্জামান, আজহারুল ইসলাম, গোলাম মোস্তফা, শেখ সাইফুল ইসলাম, জাহাঙ্গীর এবং ছাত্রনেতা মামুন।
বক্তারা আগামী ১৩ অক্টোবর যুবদলের সমাবেশকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...