
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): বিবিসি বাংলায় প্রচারিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারটি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে।
এ সাক্ষাৎকারটি দেখতে বিপুল পরিমাণ মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে।গত তিন দিন ধরে উপজেলার নোয়াগাঁও বাজারে, কালিকচ্ছ শহীদ মিনার চত্বরে। আজ শনিবার সন্ধ্যার পর সরাইল সদর উচালিয়া পাড়া মোড়ের গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় এ প্রদর্শনী আয়োজক করেন,সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান( শিপন)।
স্থানীয় নেতাকর্মীসহ শত শত সাধারণ মানুষ এতে উপস্থিত ছিলেন। তারা মনোযোগ দিয়ে তারেক রহমানের রাজনৈতিক বক্তব্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শোনেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। সাধারণ মানুষও জানান, তারা প্রথমবারের মতো বড় পর্দায় তারেক রহমানের বক্তব্য দেখে অনুপ্রাণিত হয়েছেন এবং ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হওয়ার অঙ্গীকার করেন অনেকে।
উপস্থিত দর্শকরা বলেন, তারেক রহমানের এই সাক্ষাৎকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এর মাধ্যমে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবস্থান আরও স্পষ্ট হয়েছে। এ সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান( শিপন)।
সরাইল উপজেলা বিএনপি সহ- সভাপতি মো. রফিকুল ইসলাম মানিক। সরাইল সদর ইউপি বিএনপি সাধারণ সম্পাদক মো. জাকারিয়া। উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মশিউর রহমান। বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান,প্রবীণ বিএনপি নেতা আবু আলী। বিএনপি নেতা মো. ফজল মিয়া।
সরাইল উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক মো. জামাল লস্কর। বিএনপি নেতা শাহ ওয়ালি উল্লাহ জাবেদ। আবুশাহ মুন্সী, মো. লাল মিয়া, মো.সোহেল মিয়া। মো. সাইফুল মিয়া। সাবেক ছাত্রনেতা রাফসান জানি মেজবাহ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...