
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লাইভ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চ্যানেল এস টেলিভিশন এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে নড়াইলে দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চ্যানেল এস টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান এর আয়োজনে লোহাগড়া উপজেলা পরিষদ হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর স্মরণে এক মিনিট নিরাবতা পালন করেন উপস্থিত সাংবাদিকগন। পরে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। পবিত্র কোরআন তিলয়াওয়াত করেন সাংবাদিক আবু আব্দুল্লাহ।
দোয়া মাহফিল এ সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক রেজাউল করিম, সরদার রইচ উদ্দিন টিপু, সেলিম জাহাঙ্গীর, জহির ঠাকুর, শরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, কোন সরকারের আমলেই সাংবাদিদের পাশে সেভাবে দাঁড়ানো হয়না। তরিকুল ইসলাম শিবলী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন।
আমাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার কাছে যাতে করে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাড়ানোহয়। এসময় বক্তারা মৃত সাংবাদিক শিবলীর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
দোয়া মাহফিল এ নড়াইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সর্বশেষ চ্যানেল এস টেলিভিশন এর নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান দোয়া মোনাজাত পরিচালনা করেন। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের লাইভ চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হন তরিকুল ইসলাম শিবলী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...