
আবু রায়হান,জয়পুরহাটঃ জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে স্বামীর ধারলো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন। পারিবারিক কলহের জেরে স্বামী জহির উদ্দিন (৫২) তার স্ত্রী রোকেয়া বেগম (৪৫) কে গতকাল শ্রক্রবার দিবাগত রাতের কোন এক সময় দা জাতীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই রোকেয়া নিহত হন।
ঘাতক স্বামী জহির উদ্দিন একই গ্রামের মৃত অম্পা মন্ডলের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চত করে এলাকাবাসীর বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ওসি তামবীরুল ইসলাম জানান, জহির ও রোকেয়ার দাম্পত্য জীবন চলছিল নানা বিরোধের মধ্য দিয়ে। এরুপ পরিস্থিতিতে গত রাতে জহির তার স্ত্রীকে হত্যা করে বাড়ির টয়লেটের মধ্যে লুকিয়ে থাকেন।
সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ এসে জহিরকে গ্রেফতার করে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...