
আমিনুল ইসলাম আহাদঃ ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল দশটায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট নিজ বাড়িতে কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজসহ জেলার বিভিন্ন কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, এ বি এম মমিনুল হক, এডভোকেট হোসেন গোলাপসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের সঠিক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা মন্তব্য করেন।
এ সময় শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র সংসদ পুনরায় চালু করার দাবি জানান। পাশাপাশি তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপহার দেওয়া দুটি বাস পুনরায় চালু করারও দাবি তোলেন।
শিক্ষার্থীদের এ দাবিকে নেতৃবৃন্দ ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...