
এম জালাল উদ্দীনঃ
খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শন করেছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি উপজেলার শৈলমারী নদীর স্লুইস গেইটে পানি নিষ্কাশনের জন্য স্থাপিত ১ ভেন্ট রেগুলেটর, উচ্চ ক্ষমতা সম্পন্ন দু’টি পানির পাম্প এবং নদী খনন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের আয়োজনে জলাবদ্ধতা নিরসন বিষয়ে আয়োজিত অংশীজনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ডুমুরিয়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...