• দেশজুড়ে প্রধান সংবাদ
  • কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে মানববন্ধন

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ , ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ : মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা, রোগীদের নানান ভোগান্তি সহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ডা. এস.কে. নাহিদ এর সভাপতিত্বে ও তারেকুল ইসলাম পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সাবেক কমলগঞ্জ পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, সমাজ সেবক মো. সোলায়মান উদ্দিন, আব্দুস সালাম খোকন, তুহেল আহমেদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তার বলেন, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট দূর করা সহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের সকল অব্যবস্থাপনা দূর করার দাবী জানান।