
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্যাস লিকেজ শনাক্ত ও বকেয়া বিল আদায় করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।
এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী কর্মকর্তা (কারিগরি) ইকবাল হোসেন।
মামলার আসামিরা হলেন- জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার বাসিন্দা নাছির, রিপন মিয়া, ইয়াছিন মাহমুদ ও আলমগীর।
মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর পূর্ব মেড্ডা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্যাস লিকেজ শনাক্ত ও বকেয়া বিল আদায়ে অভিযানে যায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কুমিল্লা অফিসের একটি দল। ওই দলের নেতৃত্বে ছিলেন বাখরাবাদের কুমিল্লার উপ-ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ।
বাখরাবাদের আভিযানিক দলের সাথে ছিলেন গ্যাস লিকেজ শনাক্তকরণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সেলভেশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধিও।
অভিযানে গ্রাহক তিতন মিয়ার (গ্রাহক সংকেত নম্বর: ১-৪০-০৫২৩০) বাড়ির গ্যাস সংযোগটির বিল বিগত তিন বছর ধরে বকেয়া থাকায় এবং রাইজার ও অভ্যন্তরীণ লাইনে প্রচুর গ্যাস লিকেজ শনাক্ত হওয়ায় দুর্ঘটনা রোধে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় মামলার আসামিরা আভিযানিক দলের প্রধান আবু ওবায়েদসহ অন্যদের উপর হামলা করে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এছাড়া সংযোগ বিচ্ছিন্নকৃত রাইজারটিও ছিনিয়ে নেয়।
এছাড়াও আভিযানিক দলের প্রধান আবু ওবায়েদের হাতের ব্রেসলেট এবং শ্রমিক কামরুল মিয়ার কাছে থাকা নগদ ৩৫০০ টাকা লুটসহ গ্যাস লিকেজ শনাক্তকরণে ব্যবহৃত তিনটি মিটার ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলাটির তদন্ত কাজ চলছে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...