
রাজধানীর কুড়িল এলাকায় বেতন ও ভাতার দাবিতে রাস্তায় নেমেছেন ইউরোজোন ফ্যাশন নামের একটি গার্মেন্টস কারখানার শত শত শ্রমিক। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তারা কুড়িলের প্রধান সড়কে অবস্থান নেন, যার ফলে যান চলাচলে চরম বিঘ্ন ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানায়, প্রায় ৫০০ থেকে ৬০০ শ্রমিক কুড়িলের ইনকামিং ও আউটগোয়িং দুই দিকের রাস্তাই বন্ধ করে রেখেছেন। ফলে বাড্ডা ও কুড়িলের মধ্যকার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
এছাড়াও, বিমানবন্দর সড়কের উত্তরা-ময়মনসিংহ মহাসড়কের দুটি দিকই প্রায় ২০০ শ্রমিক অবরোধ করে রেখেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মো. সোহেল রানা বলেন, “শ্রমিকদের পাওনা বেতন-ভাতার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে একটি সমস্যা চলছিল। আগের দিন পরিশোধের কথা থাকলেও তা হয়নি। এ কারণেই শ্রমিকরা আজ রাস্তায় নেমেছেন এবং কুড়িল ও আশেপাশের এলাকাগুলোতে যান চলাচলে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে এখনো স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...